ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমনা পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল জাতীয় সংসদ অধিবেশন শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২২,  4:39 PM

news image

একাদশ জাতীয় সংসদের ষোড়শ ও এ বছরের প্রথম অধিবেশন শুরু হচ্ছে রোববার। এই অধিবেশনে ভাষণ দিবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। রোববার (১৬ জানুয়ারি) বিকাল ৪টায় শুরু হবে সংসদ অধিবেশন।  রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেন। সংবিধান অনুযায়ি বছরের প্রথম অধিবেশনে ভাষণ দিবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। এরইমধ্যে এ ভাষণ মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। ভাষণে বর্তমান সরকারের বিগত ১৫ বছরের সফল কর্মকাণ্ড তুলে ধরবেন রাষ্ট্রপতি।

সংসদের রেওয়াজ অনুযায়ি রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব এনে আলোচনা অনুষ্ঠিত হবে। সে হিসেবে এ অধিবেশন দীর্ঘ হওয়ার কথা। কিন্তু করোনা পরিস্থিতি আবার কিছুটা অবনতির দিকে যাওয়ায় অধিবেশন দীর্ঘ নাও হতে পারে।  সংসদ সচিবালয় থেকে এ অধিবেশন আপাতত ১০ অথবা ১২ কার্যদিবস চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। করোনা পরিস্থিতি বিবেচনায় এর মেয়াদ বাড়ানো বা কমানো হতে পারে। রাষ্ট্রপতির ভাষণ এবং এর ওপর আলোচনা ছাড়াও বেশ ক’টি বিল উত্থাপন ও পাস হওয়ার কথা রয়েছে। এর আগে সংসদের পঞ্চদশ অধিবেশন গত বছরের ১৪ নভেম্বর শুরু হয়ে ২৮ নভেম্বর শেষ হয়। ওই অধিবেশনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি সংসদে ভাষণদান করেন।  প্রধানমন্ত্রী ও সংসদ নেতা কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধির আওতায় প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী, বিরোধী দলের উপনেতা, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যগণ আলোচনায় অংশ নেন। কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতি বিবেচনায় এবারের অধিবেশনও সংসদ বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচার থেকে নিউজ কভার করতে হবে সাংবাদিকদের। তবে প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতির ভাষণ সংসদ ভবনে উপস্থিত হয়ে কভার করার অনুমতি রয়েছে। এজন্য সংসদ বিটে কর্মরত সাংবাদিকদের কোভিট টেস্ট করা হয়েছে। এছাড়া, অধিবেশন উপলক্ষে সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারিদেরও কোভিড টেস্ট করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম