ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আসছে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান

#

ক্রীড়া প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২২,  9:26 PM

news image

৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান। আগামী ২৩ তারিখ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। সূচি অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা থাকলেও কন্ডিশনিং ক্যাম্প করতে আগে আগেই চলে আসছে আফগানরা। সপ্তাহখানেকের ক্যাম্প করতে আগামীকাল ১২ ফেব্রুয়ারি বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকায় পা রাখবে আফগানিস্তান জাতীয় দল। ঢাকা এসে সোজা সিলেটে চলে যাবে তারা।

তবে দলের বেশ কয়েকজন খেলোয়াড় ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। পিএসএলে যারা খেলছেন তাদের মধ্যে বেশির ভাগ খেলোয়াড় ২০ ফেব্রুয়ারি দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। সূচি অনুযায়ী দুটি সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে। শুরুতে রয়েছে ওয়ানডে সিরিজ। আগামী ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সকাল ১১টা থেকে শুরু হবে প্রত্যেকটি ওয়ানডে ম্যাচ। দুই দিন বিরতি দিয়ে ৩ মার্চ মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। ৫ তারিখে রয়েছে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ দুটি শুরু হবে বেলা ৩টায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম