ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

আখাউড়া স্থলবন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

০৬ এপ্রিল, ২০২৪,  5:09 PM

news image

ঈদুল ফিতর উপলক্ষে দেশের অন্যতম বৃহৎ ও রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সঙ্গে বাংলাদেশের আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। শনিবার (৬ এপ্রিল) পাঁচ দিনের ছুটি ঘোষণার এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত পাঁচ দিন এ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ খায়রুল আলম বলেন, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিনের আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হলেও এ সময় অন্যান্য দিনের মতো বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম