ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

আখাউড়ায় আনিসুল হকের বিরুদ্ধে হত্যার অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর, ২০২৪,  10:57 AM

news image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার তারাগন গ্রামে ২০১৪ সালে হাদিস মিয়া নামে এক যুবক গুলিতে নিহতের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে নিহত হাদিস মিয়ার ভাই ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা বাহার মিয়া সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজলসহ ১০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করে এই অভিযোগটি দায়ের করেন। খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৪ সালের ২৩ মার্চ বিকেলে উপজেলা পরিষদের ভোট চলাকালে পৌর শহরের তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গুলিবিদ্ধ হন হাদিস। পরে তিনি মারা যান।  ওই সময়ে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছিলো ভোট কেন্দ্র দখলে বাঁধা দিলে আইনশৃংখলা বাহিনীর উপর হামলা হয়। এসময় একজন গুলিবিদ্ধ হন। তবে হাদিসের পরিবার জানায়, বিনা কারণেই হাদিসের উপর গুলি চালানো হয়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল জানান, মঙ্গলবার বিকেলে তিনি এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ ও যাচাই বাছাই করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম