ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

আওয়ামী লীগের সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

#

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২৪,  4:06 PM

news image

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের সমাবেশে সদলবলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। বুধবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকা মুহূর্তেই নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। অনেকে জাতীয় পতাকা মাথায় বেঁধে আসছেন। অনেকে আবার নৌকার ক্যাপ মাথায় দিয়ে বিভিন্ন সাজে সেজেছেন। আওয়ামী লীগের সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম