ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে বিশ্বাস করে: নানক

#

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৩,  7:53 PM

news image

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে বিশ্বাস করে। আর এ কারণেই বিএনপি যেকোনো রোডমার্চ করতে পারে। আমি দোয়া করি, যেন তাদের রোডমার্চ শান্তিপূর্ণ থাকে। রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, এই রোডমার্চ শেষ হতে হতে যেন বাংলাদেশের ১৬ কোটি মানুষ নির্বাচন করে ফেলে। তাদের (বিএনপি) যা যা করণীয় তা শান্তিপূর্ণভাবে করুক। বিএনপি তাদের ভুল শুধরে নির্বাচনের পথে এলে অভিনন্দন জানাব। নির্বাচন ছাড়া বিএনপির রক্ষা পাওয়ার আর কোনো উপায় নেই। মার্কেট কমিটির উদ্দেশে তিনি বলেন, মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগার ঘটনায় সরকারের তদন্ত কমিটির পাশাপাশি আপনারা একটি ছোট তদন্ত কমিটি গঠন করবেন। কীভাবে আগুন লেগেছে তারা সেটি খুঁজে বের করবে। কী দুর্বলতা ছিল, কী দুর্বল দিকগুলো ছিল সেগুলোও খুঁজে বের করবে। জাহাঙ্গীর কবির নানক বলেন, যার যেখানে দোকান ছিল সেখানেই তাকে বরাদ্দ দিতে হবে। এখানে আমরা আকাশকুসুম কল্পনা করতে চাই না। এখানে ছয় তলা, নয় তলা ও ১৪ তলা মার্কেট কবে হবে এই ভরসার জোরে মানুষগুলো অনিশ্চয়তায় থাকতে পারে না। দোকান মালিক ও দোকানদাররা যা চাইবেন তাই হবে। এর বাইরে কিছু হবে না। আমরা এর বাইরে কিছু করতে দেব না। তিনি বলেন, মার্কেটটা হলো নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের মার্কেট। সেই প্রাণের মার্কেটটি পুড়ে গেছে, এতে আমাদের হৃদয় পুড়ে গেছে। এখানে কেউ বঞ্চিত হবে না। অসাধু চিন্তা বাস্তবায়নের কোনো সুযোগ নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম