ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ডিসেম্বরের মধ্যে

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই, ২০২২,  10:22 AM

news image

ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। তবে, এখনো দলের ৩৪ জেলা সম্মেলন বাকি। নীতি নির্ধারকরা বলছেন, ঈদের পরই থানা, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কাউন্সিল শেষ করে দ্রুত সময়ে জেলা কাউন্সিলে হাত দিবেন তারা। দলের কেন্দ্রীয় কমিটিতে বাদ পড়া ডাকসাইটের অনেক নেতা এবারের সম্মেলনে আবারও গুরুত্বপূর্ণ পদে ফিরতে পারেন বলেও ইঙ্গিত হাইকমান্ডের। আগামী তিন মাসের মধ্যে জেলাসহ বিভিন্ন পর্যায়ের সম্মেলন শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করেছে আওয়ামী লীগ। এর আগে জাতীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে প্রথমেই কমিটির মেয়াদ উত্তীর্ণ ইউনিটগুলোর সম্মেলন শেষ করেছে দলটি। আওয়ামী লীগের ৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে এখনো ৩৪টির সম্মেলনই বাকি। উপজেলা, থানা ও পৌরসভা কমিটি রয়েছে ৬৫০টি। যার ৪৫০টি মেয়াদোত্তীর্ণ। করোনায় স্থবির হয়ে পড়া দলকে শক্তিশালী করতে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নতুন নেতৃত্ব আনার সিদ্ধান্ত নিয়েছেন দলের নীতিনির্ধারকরা। জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে দলের সাংগঠনিক কাজ আগেই গুছিয়ে রাখতে চান নেতারা। তাই সাংগঠনিক কিছু সিদ্ধান্তেও পরিবর্তন আসতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম