ঢাকা ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা শপথ নিলেন ২৫ মন্ত্রী জাত ভিন্ন হওয়ায় নির্যাতন : চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেলেন ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ১০ টি, জামায়াত ৪ টি পদে বিজয়ী রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ শপথ নিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত ৪৫ গাড়ি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

আইসিইউতে অভিনেত্রী তনুজা

#

বিনোদন ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২৩,  10:28 AM

news image

বলিউডের প্রবীণ অভিনেত্রী তনুজাকে অসুস্থ অবস্থায় মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে । বর্তমানে আইসিইউ-তে রাখা হয়েছে ৮০ বছর বয়সি তনুজাকে। অভিনেত্রী তনুজা সমর্থ পরিচালক কুমারসেন সমর্থ এবং অভিনেত্রী শোভনা সমর্থের কন্যা তিনি। ১৯৭৩ সালে পরিচালক সমু মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের দুই কন্যা কাজল এবং তানিশা। হিন্দি এবং বাংলা সিনেমাজগতে পরিচিত মুখ তিনি।  ১৯৫০ সালে দিদি নূতনের সঙ্গে ‘হামারি বেটি’ ছবিতে অভিনয়ে দিয়ে তনুজার হাতে খড়ি। ১৯৬০ সালে ‘ছাবিলি’-তে অভিনয় করেন। ১৯৬১ সালে ‘হামারি ইয়াদ আয়েগি’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন। এই সময় তিনি বাংলা এবং হিন্দি ছবিতে সমান্তরাল ভাবে কাজ করতে থাকেন। ১৯৬৩ সালে উত্তম কুমারের বিপরীতে ‘দেয়া নেয়া’ ছবিতে অভিনয় করেন। এ ছাড়াও ১৯৬৭ সালে ‘অ্যান্টনি ফিরিঙ্গি’, ১৯৬৯-এ ‘তিন ভুবনেরর পারে’ এবং ‘প্রথম কদম ফুল’, ১৯৭০-এ ‘রাজকুমারী’তে অভিনয় করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম