ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

আইপিএল ২০২৫: দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল

#

স্পোর্টস ডেস্ক

১৫ মার্চ, ২০২৫,  4:56 PM

news image

আইপিলের আসন্ন আসরে অক্ষর প্যাটেলকে অধিনায়ক হিসেবে মনোনীত করেছে দিল্লি ক্যাপিটালস। ২০১৯ সালে থেকে দিল্লির হয়ে খেলা এই বাঁহাতি অলরাউন্ডার ঋষভ পন্তের স্থলাভিষিক্ত হলেন। অধিনায়কত্ব পেয়ে অক্ষর বলেন, ‘দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হতে পারা আমার পরম সম্মানের বিষয়, এবং আমার প্রতি আস্থা রাখার জন্য আমাদের মালিক এবং সাপোর্ট স্টাফদের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। ক্যাপিটালসে আমার সময়কালে আমি একজন ক্রিকেটার এবং একজন মানুষ হিসেবে বেড়ে উঠেছি, এবং আমি এই দলের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত এবং আত্মবিশ্বাসী বোধ করছি।’ নতুন অধিনায়ক সম্পর্কে দিল্লি ক্যাপিটালস চেয়ারম্যান কিরণ কুমার গ্র্যান্ডি বলেন, ‘অক্ষরকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে নিয়োগ করতে পেরে আমরা আনন্দিত। ২০১৯ সাল থেকে তিনি ক্যাপিটালস পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এই দল যে মূল্যবোধের উপর নির্মিত, তা তিনি ধারণ করেন। এই সিদ্ধান্তটি একজন নেতা হিসেবে তার স্বাভাবিক অগ্রগতিকে প্রতিফলিত করে।’ ২০২৪ মৌসুমে পান্থের স্লো ওভার-রেটের নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকতে হওয়ায় অক্ষর দিল্লির হয়ে একটি মাত্র ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম