ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

আইপিএল ২০২২: আইপিএল নিলামে দল পাননি যেসব তারকারা

#

স্পোর্টস ডেস্ক

১৪ ফেব্রুয়ারি, ২০২২,  4:48 PM

news image

আইপিএলের পঞ্চদশ আসরের মেগা নিলামের দ্বিতীয় দিনেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে কিনেনি কেউ। ফলে অবিক্রিত থেকে গেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। তবে সাকিবের মতো নিয়তি হয়েছে আরও অনেকের। এতে আছে দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক, আইপিএলের সব আসরে খেলা খেলোয়াড়সহ আরও অনেকে। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এই নিলামে দল পাননি ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগান। আরেক বিশ্বকাপ জেতা অধিনায়ক অ্যারন ফিঞ্চকে নিয়েও কোনো দল আগ্রহ দেখায়নি। গেল বছর অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপার অপেক্ষা শেষ হয়েছিল তার হাত ধরেই।

আইপিএল নিলামে অবিক্রীত আন্তর্জাতিক তারকাদের তালিকা:

কলিন মুনরো, ময়েসেস হেনরিকস, আকিল হোসেইন, কেন রিচার্ডসন, রোস্টন চেজ, বেন কাটিং, মার্টিন গাপটিল, অ্যান্ড্রু টাই, বেন ম্যাকডারমট, রহমানুল্লাহ গুরবাজ, চারিথ আসালঙ্কা, ইশ সোধি, কায়েস আহমেদ, তাবরাইজ শামসি, শেলডন কটরেল, ইশান্ত শর্মা, চেতেশ্বর পূজারা, অ্যারন ফিঞ্চ, ইয়ন মরগান, মারনাস লাবুশেন, দাভিদ মালান, সন্দীপ লামিছানে, অ্যাডাম জ্যাম্পা, ইমরান তাহির, মুজিব উর রহমান, আদিল রশিদ, সাকিব আল হাসান, স্টিভেন স্মিথ, সুরেশ রায়না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম