ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি ; আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে

আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ওসি কামরুজ্জামান খাঁন লিটন

#

০৩ জুন, ২০২৪,  12:54 PM

news image

খন্দকার নজরুল ইসলাম সোহেল : প্রাচীনকালে পুলিশের সৃষ্টি হয়েছিলো খাজনা আদায়ের জন্য। যার কারনে প্রাচীনকালে পুলিশ মানুষের ঘাড় ধরে সরকারের খাজনা আদায় করে দিত জনগনের কাছ থেকে। সময়ের পরিক্রমায় সেই পুলিশ আস্তে আস্তে হলেও যথেষ্ট জনবান্ধন পুলিশে পরিণত হয়েছে। জনসেবায় পুলিশের মনোজগতেও ব্যাপক পরিবর্তন এসেছে। বিশ্ববিদ্যালয়ের মেধাবী, আড্ডাবাজ ও মানবিক ছেলে-মেয়েগুলো দলেদলে এই বাহিনীতে যোগ দিচ্ছেন। সুতরাং পুলিশে গুণগত পরিবর্তন এখন সাদাচোখেও দৃশ্যমান, যদিও যথেষ্ট ব্যতিক্রম রয়েছে এবং ব্যতিক্রম সবসময় উদাহরণও নয়।আজ আপনি ৯৯৯ এ ফ্রি ডায়াল করলেই পুলিশ আপনার দরজায় গিয়ে হাজির হচ্ছে। আপনি গহীন অরণ্য বা মাঝ নদীতে কোনো সমস্যায় পড়ে শুধুমাত্র একটা কল করলেই আপনার পাশে পৌঁছে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। করোনাকালে পুলিশ তাঁর ইতিহাসের সেরা মানবিক ও সাহসী গল্প রচনা করেছে। মাদক, সন্ত্রাস, অপরাধ ও নিরাপদ শান্তির নগরী গঠনের লক্ষ্য নিয়ে নিঃস্বার্থ ও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাগেরহাট জেলার শরনখোলা থানার ওসি কামরুজ্জামান খাঁন লিটন।

সম্প্রতি তাঁর আওতাধীন বিভিন্ন এলাকায় পৃথক পৃথক কমিটি গঠন করে মাদক, দুর্নীতি, চোরাচালান ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে জনসচেতনতামূলক সভা, সমাবেশ করে সাধারণ জনতাকে ভীতিমুক্ত করতে প্রত্যন্ত অঞ্চলে আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে শরনখোলা থানার আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অপরাধ দমনের পাশাপাশি মাদক ও অপরাধের জগতের মূল হোতাদের আটক করে আইনের আওতায় এনে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি।বাগেরহাটের শরনখোলা থানায় ওসি কামরুজ্জামান খাঁন লিটন যোগদানের পর থেকেই মাদক, সন্ত্রাস, চোরাচালান, গাজা, ইয়াবা ও মদ ব্যবসায়ীদের তালিকা করে ধারাবাহিকভাবে অভিযান করছেন মাদকের বিরুদ্ধে। সেই সাথে নিরলসভাবে বিরামহীন কাজ করে যাচ্ছেন। জামায়াত-জঙ্গী দমন, আলোচিত হত্যাকান্ডের আসামীদের দ্রুত আটক, অপরাধ নির্মুলে দ্রুততম কার্যকরী ব্যবস্থা গ্রহন, আইনের শাষন প্রতিষ্ঠা, অসহায় মানুষদের আইনী সহায়তা প্রদানের পাশাপাশি সহ সামাজিক কর্মকান্ডে রয়েছে তাঁর প্রশংসনীয় ও ব্যতিক্রমী সব সফল উদ্যেগ। যাহা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে ইতিমধ্যেই তিনি মিডিয়ায় প্রশংসনীয়।

সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের ক্ষতিগ্রস্ত শরনখোলাবাসীর মাঝে তিনি এক অন্যন্য মানবিক উদাহরণ স্থাপন করেছেন। ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি পরিবারের মাঝে সরকারি অনুদানসহ বিভিন্ন বিষয়ে নিঃস্বার্থভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। উল্লেখ্য ঘূর্ণিঝড় রেমালের রাতে একটি পরিবারের গৃহবধূ ওই রাতে একটি সন্তান প্রসব করে। সেই খবর শুনে মানবিক পুলিশ ওসি কামরুজ্জামান খাঁন লিটন ছুটে আসেন। এবং সদ্য জন্ম নেওয়া ওই নবজাতকের জন্য উপহার সামগ্রী নিয়ে যান তিনি। পাশাপাশি সদ্য জন্ম নেওয়া ওই নবজাতকের নাম রাখেন রেমাল।  শরনখোলা থানার ওসি কামরুজ্জামান খাঁন লিটন বলেন, আপনারা আমাদের মাদক ও সন্ত্রাস থেকে শুরু করে যেকোনো অপরাধীর বিরুদ্ধে তথ্য দিন নির্ভয়ে, আইনি কাজে আমাদের সাহায্য করুণ। আমরা আপনাদের নাম ও ঠিকানা গোপন রাখবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম