ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

আইন অনুযায়ী হোটেল-রেস্তোরাঁয় অভিযান চালাতে বললেন হাইকোর্ট

#

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০২৪,  1:42 PM

news image

এলোমেলোভাবে না করে আইন অনুযায়ী হোটেল ও রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করতে বলেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১২ মার্চ) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ কথা বলেন। একই সঙ্গে আইন অনুযায়ী যারা রেস্তোরাঁ পরিচালনা করছে তাদের হয়রানি করা কেন অবৈধ নয় তা জানতে চেয়েও রুল জারি করে হাইকোর্ট। এর আগে, গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় টনক নড়ে বিভিন্ন সংস্থার। পরে রাজধানীর বিভিন্ন রেস্তোঁরা ও ভবনে অভিযান চালায় পুলিশ ও সিটি করপোরেশন। অভিযানে অনেক রেস্তোরাঁ বন্ধ, জরিমানা ও বেশ কয়েকটি ভবন ঝুকিপূর্ণ ঘোষণা করা। গ্রেপ্তার করা হয় ৮৭২ জনকে, মামলা হয় ২০টি। এরপর সোমবার (১১ মার্চ) অভিযান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করেন হোটেল ও রেস্টুরেন্টে মালিকরা। এদিকে বেইলি রোডে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করে। মামলায় কাচ্চি ভাইয়ের ম্যানেজার জিসান, চা চুমুকের মালিক আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন এবং গ্রিন কোজি কটেজ ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুলকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ‘চুমুক’ নামের চা-কফির দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দুই দোকান মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান জিজ্ঞাসাবাদে এ কথা স্বীকার করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম