ঢাকা ২৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

আইডিয়ালের সেই নিখোঁজ শিক্ষক ৬দিন পর উদ্ধার হলো

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি, ২০২২,  12:10 PM

news image

নিখোঁজের ৬ দিন পর রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে মতিঝিল আইডিয়াল কলেজের শিক্ষক হারুন উর রশীদকে। উদ্ধারের পর তাকে সবুজবাগ থানায় নিয়ে যায় পুলিশ। গত ৩১শে জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি। সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ আলী বলেন, ‘নিখোঁজের কয়েক দিন তিনি হোটেলে অবস্থান করেছিলেন। বাসায় পরিবারের লোকজনের সঙ্গে কথা বলতেন না। তিনি জানান,

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আত্মগোপনের বিষয়ে সুস্পষ্ট করে কোন তথ্য দেননি হারুন উর রশীদ। আপাতত তাঁকে থানা হেফাজতে রাখা হয়েছে। গত ৩১শে জানুয়ারি রাজধানীর মাদারটেকে শাপলা কানন এলাকার বাসা থেকে একটি ব্যাগ হাতে বেরিয়ে যান মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষক হারুন অর রশীদ। পরে ১লা ফেব্রুয়ারি পরিবারের সদস্যরা সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম