ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’ রাজধানীতে গ্যাস বিস্ফোরণে স্বামী-ভাগ্নির পর ফাহিমার মৃত্যু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আইএস নেতা হত্যার অভিযানে যুক্তরাষ্ট্রের সেনা ছিল না: নাইজেরিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ মে, ২০২৬,  10:51 AM

news image

নাইজেরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, আইএসের শীর্ষ নেতা আবু বিলাল আল-মিনুকিকে হত্যার অভিযানে কোনো মার্কিন সেনা সরাসরি অংশ নেয়নি। যদিও এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযানে ওই আইএস নেতা নিহত হয়েছেন। নাইজেরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএএনের বরাতে দেশটির ডিফেন্স মিডিয়া অপারেশনের পরিচালক মেজর জেনারেল মাইকেল ওনোজা বলেন, যুক্তরাষ্ট্র কেবল গোয়েন্দা তথ্য, নজরদারি ও কারিগরি সহায়তা দিয়েছে। তবে স্থল অভিযানে মার্কিন সেনারা অংশ নেয়নি। তিনি জানান, কয়েক মাসের গোয়েন্দা তৎপরতা ও সমন্বয়ের পর এই অভিযান চালানো হয়। এর আগে ২০২৪ সালে আল-মিনুকি নিহত হওয়ার যে খবর ছড়িয়েছিল, তা ভুল পরিচয়ের কারণে হয়েছিল। কারণ তিনি একাধিক ছদ্মনাম ব্যবহার করতেন। গত ১৬ মে ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ও নাইজেরিয়ার সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে আল-মিনুকিকে হত্যা করেছে। তিনি তাকে বিশ্বের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসী বলে উল্লেখ করেন। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বর্নো রাজ্যের মেতেলে এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এলাকাটি আইএসের পশ্চিম আফ্রিকা শাখা আইএসওয়াপের (ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্র ২০২৩ সালে আল-মিনুকিকে বিশ্বব্যাপী বিশেষভাবে চিহ্নিত সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে। তার বিরুদ্ধে আইএসের অর্থায়ন, বিস্ফোরক সরবরাহ, প্রচারণা ও সমন্বয় কার্যক্রম পরিচালনার অভিযোগ ছিল। ২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় বোকো হারাম ও আইএসওয়াপের সহিংসতায় ৩৫ হাজারের বেশি মানুষ নিহত এবং ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সূত্র: শাফাক নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম