ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

আইএমএফ থেকে সাড়ে ৪০০ কোটি ডলার সহায়তার আশ্বাস

#

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০২২,  8:22 PM

news image

আইএমএফ থেকে সাড়ে ৪০০ কোটি ডলারের আর্থিক সহায়তার আশ্বাস পেল বাংলাদেশ। বাংলাদেশে সংস্থাটির সঙ্গে চূড়ান্ত দর কষাকষির পর তিন কিস্তিতে ছাড় হবে এ অর্থ। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার জানালেন, এর বাইরেও বিশ্বব্যাংক থেকে আলাদা দুটি প্রকল্পে ১০০ কোটি ডলার বাজেট সহায়তা পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংক-এর বার্ষিক সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মূল্যস্ফীতির চাপ এবং ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়াসহ নানা সংকটে চলতি বছর রিজার্ভে টান পড়ে বাংলাদেশের।

ডলার সংকট সামাল দিতে কয়েক মাস আগে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে সাড়ে চার বিলিয়ন বা ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার জানালেন, বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক বৈঠকে আশ্বাস মিলেছে বাজেট সহায়তার। আমরা সেখান থেকে ৪৫০ কোটি ডলার পাওয়ার আশা করছি। এ ছাড়া বিশ্বব্যাংকের কাছ থেকে আরও ১০০ কোটি ডলার বাজেট সহায়তা পাওয়া যাবে বলে জানান গভর্নর। তিনি বলেন, ‘আগের একটি এবং নতুন একটি বাজেট সাপোর্ট চেয়েছি আমরা। সেখানে সব মিলিয়ে এই ১০০ কোটি ডলার পাওয়ার বিষয়ে আশাবাদী। তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। সামনে আরও আলোচনা চলবে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’ তিনি বলেন, এই ঋণ পেলে আমাদের ডলারের যে একটা সংকট আছে সেটা অনেকটা কেটে যাবে। দ্রুত আইএমএফ ও বিশ্বব্যাংকের ঋণ পাওয়া গেলে কাটবে ডলার সংকট। রেমিট্যান্স, রফতানি ঠিক থাকলে চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশ কিছুটা স্বস্তিতে থাকবে বলে প্রত্যাশা গভর্নরের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম