ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

অ্যামাজনের বিরুদ্ধে ভারতে মামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ নভেম্বর, ২০২১,  4:18 PM

news image

মাদকের বেআইনি লেনদেনের অভিযোগে অনলাইন বিপণন সংস্থা অ্যামাজনের স্থানীয় কর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভারতের মধ্যপ্রদেশ পুলিশ। অভিযোগ, মিষ্টি তুলসী বলে পাচার হয়েছে প্রায় এক টন গাঁজা। আন্তর্জাতিক বাজারে যার দাম এক কোটি টাকার বেশি। দেশটির মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানান, তদন্তে সহযোগিতা না করলে পদক্ষেপ নেওয়া হবে অ্যামাজনের বিরুদ্ধে।

অ্যামাজনের কতজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে, তা খোলসা করেনি পুলিশ। তবে দাবি করেছে, একটি মাদক-চক্র ফাঁস হওয়ায় কিছু সূত্র হাতে আসে। সংস্থার দায়ের করা উত্তর এবং পুলিশের কাছে থাকা তথ্য-প্রমাণের মধ্যে ফারাক থাকায় শনিবার মাদক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এর আগে গত ১৪ নভেম্বর সূরজ পাওয়াইয়া এবং বিজেন্দ্র সিংহ তোমার নামে দু’জনকে গ্রেফতার করা হয়ে ছিল। তারা রাস্তার ধারে ধাবা চালান। বাজেয়াপ্ত হয় প্রায় ২০ কিলোগ্রাম গাঁজা। পুলিশের অভিযোগ, অ্যামাজন ব্যবহার করে বিশাখাপত্তনম থেকে সেগুলো আনা হয়ে ছিল। সূত্র: বিজনেস টুডে ডটইন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম