ঢাকা ০৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যু সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী ৫৫ বছরে দেশের যাত্রা মসৃণ ছিল না: মঈন খান আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে, আশা আইনমন্ত্রীর বরিশালে আ.লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু গ্রেপ্তার এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে বাবার প্রতিক্রিয়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার রামিসা হত্যা মামলার রায়ে আসামিপক্ষের আইনজীবীর প্রতিক্রিয়া

অস্বচ্ছল ও দরিদ্র রোগীদের প্রতি চিকিৎসকদের বিশেষ যত্নবান হওয়ার নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী মহিব

#

০১ জুন, ২০২৪,  11:03 AM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবার জন্য কলেরা স্যালাইন ও সিলিং ফ্যান প্রদান করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী এ কলেরা স্যালাইন ও সিলিং ফ্যান প্রদান করেন।  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মহিব বলেন, 'করোনা কালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা করতে গিয়ে অনেক চিকিৎসক প্রাণ বিসর্জন দিয়েছেন। দেশের মানুষ চিরদিন তাদের এ আত্মাহুতিকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।' প্রতিমন্ত্রী আরও বলেন,' চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার, তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার দেশের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। অসচ্ছল ও দরিদ্র রোগীদের প্রতি চিকিৎসকদের বিশেষ যত্নবান হওয়ার নির্দেশ দেন তিনি।' অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জে এইচ খান লেলিন, কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ প্রমূখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর সভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক মোঃ তরিকুল ইসলাম হিরন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী সহ স্থানীয় গণ্য মাধ্যমিক কর্মীরা। প্রসঙ্গত, মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের সিএসআর প্রোগ্রামের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ১ হাজার পিস কলেরা স্যালাইন ও ১০টি সিলিং ফ্যান প্রদান করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম