ঢাকা ০৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কুয়াকাটা সৈকতকে পরিচ্ছন্ন রাখার বার্তা সম্বলিত সাইনবোর্ড ও ডাস্টবিন স্থাপন ট্রিপল মার্ডার: মানিকগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৮ হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন মিরপুরে একসঙ্গে ২০ ককটেল ও আগুন লাগানোর সরঞ্জাম উদ্ধার আমাদের কাছে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কোনো বিভাজন নেই: ডেপুটি স্পিকার পোশাক শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক পরিবেশ শুধু ডিগ্রি অর্জন নয়, নারীদের কর্মজীবনে প্রবেশ করতে হবে: ডা. জুবাইদা ইরান যুদ্ধ ছাড়াও ট্রাম্পের দলের ভরাডুবির পেছনে ৪ কারণ মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়া সিরিজে জিম্বাবুয়ের নেতৃত্বে রাজা

#

স্পোর্টস ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০২৬,  11:17 AM

news image

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলের নেতৃত্বে আছেন সিকান্দার রাজা। চোটের কারণে নিয়মিত অধিনায়ক রিচার্ড এনগারাভাকে পাচ্ছে না জিম্বাবুয়ে।


সর্বশেষ নামিবিয়ার বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না রিচার্ড এনগারাভা। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, এনগারাভার চোট তাকে আরও দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে দিতে পারে। অস্ট্রেলিয়া সিরিজ শেষে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান এবং বাংলাদেশের সাথে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়ার কথা রয়েছে জিম্বাবুয়ের। সেখানেও অনিশ্চিত এনগারাভা।


এনগারাভা না থাকায় পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন ব্লেসিং মুজারাবানি। সাথে আছেন অলরাউন্ডার ব্র্যাড ইভান্স এবং পেসার নিউম্যান নিয়ামহুরি। আরেক পেসার তানাকা চিভাঙ্গাও চোটের কারণে দলে নেই।


অভিজ্ঞ জিম্বাবুইয়ান ব্যাটার ব্রেন্ডন টেইলরকে স্কোয়াডে রাখা হয়েছে। উইকেটরক্ষকের দায়িত্বটা তাদিওয়ানাশে মারুমানির সাথে ভাগাভাগি করবেন টেইলর। সর্বশেষ ২০২৫ সালের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলেছেন টেইলর। মাঝের এক বছরে খেলা হয়নি ওয়ানডে। তিনি ফেরায় দলে জায়গা হয়নি ক্লিভ মাদান্দের। টেইলরের সাথে মিডল অর্ডারে থাকবেন ক্রেইগ আরভিনও। এছাড়া ২০১৮ সালের পর প্রথম ওয়ানডে খেলার অপেক্ষায় আছেন লেগ স্পিনার গ্রায়েম ক্রিমার।


আগামী ১৫, ১৮ এবং ২০ সেপ্টেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে। সবগুলো ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।


একনজরে জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াড:

সিকান্দার রাজা (অধিনায়ক), বেন কারান, ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভানস, ব্রেন্ডন টেইলর, ব্রায়ান বেনেট, ক্রেইগ আরভিন, আরনেস্ট মাসুকু, গ্রায়েম ক্রেমার, ইনোসেন্ট কাইয়া, নিউম্যান নিয়ামহুরি, রায়ান বার্ল, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ওয়েসলি মাধেভেরে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম