ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

#

০৯ এপ্রিল, ২০২৫,  5:05 PM

news image

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের জিলংয়ে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের নাম তীর্থ বিশ্বাস (২৮)। রোবববার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় হ্যামিলটন হাইওয়ে- সংলগ্ন ব্যারুনাহ প্লেইনস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী তীর্থ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের গুজরা এলাকার অ্যাডভোকেট চন্দন বিশ্বাসের ছেলে। পরিবারের সকলে চট্টগ্রাম শহরের রহমতগঞ্জ এলাকায় থাকেন। তার বাবা চন্দন বিশ্বাস চট্টগ্রাম জজকোর্ট ও হাইকোর্টের সিনিয়র আইনজীবী। তীর্থের কাকা অ্যাডভোকেট কাঞ্চন বিশ্বাস বলেন, তীর্থ ডেকিন বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন টেকনোলজি বিভাগে পড়তো। জিলংয়ের নর্লেন এলাকায় থাকতো। এক বছর আগে স্টুডেন্ট ভিসায় সে অস্ট্রেলিয়ায় গিয়েছে। তার স্ত্রী ঋতিকা চৌধুরীও স্টুডেন্ট ভিসায় গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় পৌঁছান। দুইজনই লেখাপড়া করতো। রোববার রাত সাড়ে আটটায় বৃষ্টি হয়েছিল, নতুন গাড়িটি নিজে চালিয়ে বাসায় ফিরছিল। হ্যামিলটন হাইওয়ে সংলগ্ন ব্যারুনাহ প্লেইনস এলাকায় তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা খায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষ করে আগামী সপ্তাহের মধ্যে তার লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম