ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

৩১ অক্টোবর, ২০২১,  4:53 PM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে ইংলিশরা। অস্ট্রেলিয়ার কোনো বোলারই রেহাই পাননি ইংল্যান্ডের জস ব্যাটের ঝড় থেকে। তার তোলা ঝড়ে অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ১২৬ রানের লক্ষ্যে ৫০ বল হাতে রেখেই পার হয়ে যায় ইংল্যান্ড। জস বাটলার ইনিংস ওপেন করতে নেমে অপরাজিত ছিলেন ৩২ বলে ৭১ রানে। পাঁচটি করে ছক্কা এবং বাউন্ডারি মেরেছেন তিনি। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে ১২৫ রানের মধ্যে বেধে রাখে ইংল্যান্ড। জয়ের জন্য ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তুলতে থাকেন দুই ইংলিশ ওপেনার জেসন রয় এবং জস বাটলার। প্রথম ৬ ওভারেই ৬৬ রান তুলে ফেলেন এই দু’জন। মারমুখী ছিলেন জস বাটলার। অ্যাডাম জাম্পা এবং ওভারের দ্বিতীয় বলেই জেসন রয়কে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে পাঠান। ২০ বলে ২২ রান করেন জেসন রয়।জেসন রয় আউট হয়ে গেলেও বাটলারের ব্যাটে আগুন ঝরতে থাকে। ১০ ওভারেই তারা তুলে নেয় ৯৯ রান। এরই মধ্যে অবশ্য ৮ বলে ৮ রান করে অ্যাস্টন অ্যাগারের বলে ম্যাথ্যু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ডেভিড মালান। চার নম্বরে নামা জনি বেয়রেস্ট বাটলার তাণ্ডবে যোগ দেয়ে। ১১ বল মোকাবিলা করে মেরেছেন ২টি ছক্কার মার। ১৬ রানে ছিলেন অপরাজিত। শেষ পর্যন্ত ১১.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম