ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পরীমণি

#

বিনোদন প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২২,  3:53 PM

news image

জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা গেছে, গাজীপুরে মা সিনেমার শুটিং স্পটে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার সঙ্গে স্বামী শরিফুল রাজও আছেন। ২৭ জানুয়ারি খবরটি পরীমনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হাসপাতালে আছি। বাকিটা এখনো জানি না।’ জানা গেছে, ২৫ জানুয়ারি, মঙ্গলবার রাতে গাজীপুরের শালনায় ‘মা’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে যান পরীমনি। ২৬ জানুয়ারি সকাল থেকে টানা শুটিং হওয়ার কথা ছিল।

তবে শুটিং শুরুর আগেই মধ্যরাতে পরীমনির শরীর খারাপ হতে থাকে। জ্বর-কাশিসহ করোনার লক্ষণ দেখা দেয়। এ বিষয়ে সিনেমার পরিচালক অরণ্য আনোয়ার বলেন, আমরা পরীর এমন অবস্থা দেখে বুধবার সকালেই শুটিং প্যাকআপ করার সিদ্ধান্ত নিই। আমার কাছে আগে জীবন, পরে শুটিং। কিন্তু পরী বারবার বলছিলেন, তিনি একটা দিন দেখতে চান। তার বিশ্বাস ছিল জ্বর কেটে যাবে। শুটিংটা শেষ করেই বাড়ি ফিরবেন। কিন্তু বুধবার মধ্যরাতে পরীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে ভোররাতের দিকে তাৎক্ষণিকভাবে ঢাকায় আনা হয়। এরপর বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হয়। নায়িকার সঙ্গে তার স্বামী শরিফুল রাজ আছেন। আরও জানা গেছে, হাসপাতালে তার করোনা পরীক্ষার জন্য স্যাম্পল দেওয়া হয়েছে। ফল পেতে সময় লাগবে। তবে এ বিষয়ে পরীমনি আর কোনো মন্তব্য পাওয়া যায়নি। পরীমনি সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণীন’ এবং চয়নিকা চৌধুরীর ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’ শেষ করেছেন। হাতে রয়েছে রাশিদ পলাশের ‘প্রীতিলতা’ ও অরণ্য আনোয়ারের ‘মা’।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম