ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

অসময়ের বৃষ্টিতে জলমগ্ন আখক্ষেত: মোবারকগঞ্জ চিনিকলের মাড়াই উদ্বোধন নিয়ে শঙ্কা

#

১৪ ডিসেম্বর, ২০২১,  4:23 PM

news image

অসময়ের বৃষ্টিতে শঙ্কার মুখে পড়েছে মোবারকগঞ্জ চিনিকলের মাড়াই মৌসুমের উদ্বোধন নিয়ে। ফলে নির্ধারিত দিনে উদ্বোধন হচ্ছে না। চলতি মাসের ৫ ও ৬ তারিখ ঘুর্ণিঝড় জোয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে মাঠঘাট তলিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় মোবারকগঞ্জ চিনিকল এলাকার দন্ডয়মান ও রোপনকৃত আখক্ষেত। এখনো অধিকাংশ আখক্ষেত পনির নিচে রয়েছে। যে সব জমি থেকে পানি সরে গেছে সেসব জমির মাটিও নরম রয়েছে। ফলে আগামি ২৪ ডিসেম্বর নির্ধারিত দিনে মিলটি উদ্বোধন করতে পারবে কিনা এ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আখচাষিদের দাবি,

পানি জমা জমিতে থেকে আখ কর্তন করলে পরবর্তি বছরে মুড়ি রাখা যাবে না। ফলে চরম ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা। অন্যদিকে আখ পরিবহনের জন্য রাস্তা উপযোগী না হওয়া মিলে পৌছাতে খরচ বেশি পড়ে যাবে। মিল এলাকার গোবরডাঙ্গা গ্রামের আখচাষি আব্দুস ছালাম মিন্টু জানান, চলতি মাড়াই মৌসুমে আমার ৯ বিঘা জমিতে দন্ডয়মান আখ রয়েছে। অসময়ের বৃষ্টি আমার সব আখের জমিই তলিয়ে যায়। বৃষ্টির এক সপ্তাহ পার হলে কোন ক্ষেতই আখ কাটার উপযোগী হয়নি। এখনো দুই সপ্তাহ পর দুই থেকে তিন বিঘা জমির আখ কেটে মিলে দেওয়া যাবে। ঘিঘাটি ইক্ষু ক্রয় কেন্দ্রের কৃষক হুমায়ুন কবির জানান, আমি চলতি বছর ছয় বিঘা জমিতে আখ রোপন করেছিলাম। অসময়ের বৃষ্টি আখের সব জমি এখন পানির নিচে। বৃষ্টির কারনে সব আখের চারা নষ্ট হয়ে গেছে। ফলে জমিতে জোঁ আসলে পুনরায় আমার আখ রোপন করতে হবে। মোবারকগঞ্জ চিনিকল আখচাষি কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মাসুদুর রহমান মন্টু জানান, চাষিদের জমির আখ এখনো কাটার উপযোগী হয়নি। মিল ক্ষতিগ্রস্ত না হয় এবং আখচাষিরাও যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটা বিবেচনায় রেখে মিলের মাড়াই মৌসুমের উদ্বোধনের দাবি জানাচ্ছি। মোবারকগঞ্জ চিনিকলের ডিজিএম (সম্প্রসারণ) গৌতম কুমার মন্ডল জানান, আমরা মিল এলাকার চাষিদের জমি পরিদর্শন করেছি। অধিকাংশ জমি পানির নিচে রয়েছে। এই মুহুর্তে জমি থেকে আখ কাটলে মুড়ি আখের অনেক ক্ষতি হবে। আখচাষিদের দাবি, মুড়ি আখের স্বার্থে মিলটি কয়েকদিন দেরিতে মাড়াই শুরু করার জন্য অনুরোধ করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম