ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

জানুয়ারিতে যুব উৎসবে যোগ দেবেন ফিফা প্রেসিডেন্ট

#

১২ নভেম্বর, ২০২৪,  4:28 PM

news image

আন্তর্জাতিক ফুটবল সংস্থাভ (ফিফা) প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানুয়ারি মাসে বাংলাদেশে অনুষ্ঠিতব্য যুব উৎসবে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করেছেন। সম্প্রতি কপ২৯ সম্মেলনের ফাঁকে আজারবাইজানের রাজধানী বাকুতে অধ্যাপক ইউনূসের সাথে এক আলোচনায় তিনি এই আমন্ত্রণ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক আইডিথেকে ব্যাপারটি নিশ্চিত করা হওয়। অধ্যাপক ইউনূস এসময় বাংলাদেশে আন্তর্জাতিক নারী ফুটবল দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে ফিফার সহায়তা কামনা করেন। বাংলাদেশের ফুটবল জগতে নারী খেলোয়াড়দের উত্সাহিত করতে এবং তাদের বিশ্ব মঞ্চে তুলে ধরতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বলে মনে করা হচ্ছে। ইনফান্তিনোর এই সফর বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য অত্যন্ত উল্লেখযোগ্য একটি ঘটনা। দীর্ঘদিন ধরে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবলে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করার জন্য চেষ্টা করছে, এবং ফিফা প্রেসিডেন্টের এই সফর বাংলাদেশের ফুটবলের উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। এই সফরের ফলে দেশের তরুণ ফুটবলারদের উৎসাহ বাড়বে এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির প্রচেষ্টায় নতুন দিশা পাবে। ড. ইউনূস ১১ নভেম্বর বাকু পৌঁছেছেন এবং জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে আগামী ১৪ নভেম্বর তার দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম