ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

অর্থের বিনিময়ে টুইটারের ভেরিফিকেশন সেবা চালু

#

আইটি ডেস্ক

০৬ নভেম্বর, ২০২২,  4:50 PM

news image

অর্থের বিনিময়ে টুইটারের ভেরিফিকেশন সেবা শনিবার চালু হয়েছে। আইফোনে নির্দিষ্ট কিছু দেশে এ সেবা পাওয়া যাবে। টুইটারের নতুন মালিক ইলন মাস্কের পূর্ব ঘোষণা অনুযায়ী, ভেরিফিকেশনের জন্য খরচ করতে হবে ৭.৯৯ ডলার। যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যে প্রাথমিকভাবে এ সেবা চালু করা হয়েছে। টুইটারের অ্যাপ সংক্রান্ত ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতি মাসে টুইটার ব্লু সেবা পেতে খরচ করতে হবে ৭.৯৯ ডলার। টুইটার আরও জানিয়েছে,‌ ‘ব্লু চেকমার্ক: মানুষের ক্ষমতায়ন। যেসব সেলিব্রেটি, কোম্পানি ও রাজনীতিবিদদের আপনারা টুইটারে ফলো করেন তাদের অ্যাকাউন্টের মতো আপনার অ্যাকাউন্টেও এখন থাকবে ব্লু চেকমার্ক’।

সূত্র : এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম