ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির আশঙ্কা, ৩ নদীবন্দরে সতর্ক সংকেত জারি

অর্থবছর ২০২২–২৩: সঞ্চয়পত্রে ৩২৯৬ কোটি টাকা কমেছে সরকারের ঋণ

#

নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট, ২০২৩,  10:30 AM

news image

২০২২–২৩ অর্থবছরে সঞ্চয়পত্রে সরকারের ঋণ কমেছে ৩ হাজার ২৯৬ কোটি টাকা। মূলত উচ্চ মূল্যস্ফীতি এবং সঞ্চয়পত্রে নানা কড়াকড়ির কারণে অনেকে সঞ্চয়পত্র ভাঙিয়ে ফেলছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত অর্থবছরের শেষ মাস জুনে যে পরিমাণ সঞ্চয়পত্র বিক্রি হয়েছে তার চেয়ে ২৬৭ কোটি টাকা বেশি ভাঙানো হয়েছে। জাতীয় সঞ্চয় ব্যুরোর সূত্রে এমন তথ্য পাওয়া গেছে। বাজেট ঘাটতি মেটাতে প্রতিবছর সরকার বিদেশি উৎসের পাশাপাশি ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার একটি লক্ষ্যমাত্রা ঠিক করে। চলতি অর্থবছর সঞ্চয়পত্র থেকে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮ হাজার কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে লক্ষ্যমাত্রা কমিয়ে ২০ হাজার কোটি টাকা করা হয়। গত অর্থবছরে যা ছিল ৩৫ হাজার কোটি টাকা। জাতীয় সঞ্চয় ব্যুরোর তথ্য বলছে, গত অর্থবছরের জুলাই–জুন সময়ে মোট ৮০ হাজার ৮৫৯ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। এর বিপরীতে ভাঙ্গানো হয়েছে ৮৪ হাজার ১৫৫ কোটি টাকা। সব মিলিয়ে ঋণ কমেছে ৩ হাজার ২৯৬ কোটি টাকা। এর আগে ২০২১–২২ অর্থবছরে সঞ্চয়পত্র থেকে নিট ১৯ হাজার ৯১৬ কোটি টাকার ঋণ নিয়েছিল সরকার। ২০২০–২১ অর্থবছর নেওয়া হয় ৪১ হাজার ৯৬০ কোটি টাকা। এদিকে সঞ্চয়পত্রে আশানুরুপ ঋণ না পাওয়ায় ব্যাংক থেকে বেশি ঋণ নিয়েছে সরকার। গত অর্থবছরে ১ লাখ ৬ হাজার কোটি টাকা ঋণ লক্ষ্যমাত্রার বিপরীতে নেওয়া হয় ১ লাখ ২৩ হাজার কোটি টাকা। ২০২১–২২ অর্থবছর ব্যাংক থেকে ৭২ হাজার ৭৫০ কোটি টাকা নেয় সরকার। এর আগে এক অর্থবছরে যা ছিল সর্বোচ্চ। চলতি অর্থবছর ব্যাংক থেকে ১ লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সব মিলিয়ে ব্যাংক ব্যবস্থায় গত জুন শেষে সরকারের ঋণ স্থিতি রয়েছে তিন লাখ ৯৭ হাজার ২৯৩ কোটি টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম