ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ করার পাঁয়তারা চলছে: সারজিস আলম

#

নিজস্ব প্রতিনিধি

৩০ নভেম্বর, ২০২৪,  7:57 PM

news image

সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, শকুনের নজর এখনও যায়নি, স্বৈরাচারের দোসররা রয়ে গেছে। তারা অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ করার পাঁয়তারা করছে। এ কারণে সবাইকে সজাগ থাকতে হবে। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে ময়মনসিংহে তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সারজিস আলম চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন। তিনি বলেন, যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, গুলি করার ভিডিও ফুটেজ, ছবি আছে। তাদেরকে এখনও গ্রেপ্তার করা হচ্ছে না। এটা কোনোভাবেই কাম্য নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, বেঁচে থাকলে শহিদ পরিবারের কোনো সদস্যের গায়ে আঁচড় লাগতে দেব না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম