ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা চাঁদের পানি অনুসন্ধান মিশন স্থগিত করল চীন ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ

#

স্পোর্টস ডেস্ক

২৪ আগস্ট, ২০২৬,  11:09 AM

news image

তুরস্কের সুপার লিগে প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়েই জ্বলে উঠলেন মোহামেদ সালাহ। মিশরীয় এই তারকার জোড়া গোলে বাসাকশেহিরকে ২-১ ব্যবধানে হারিয়েছে ত্রাবজোনস্পোর। ম্যাচে হ্যাটট্রিকের খুব কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন তিনি, তবে শেষ মুহূর্তে অফসাইডের কারণে একটি গোল বাতিল হয়ে যায়।


চলতি মৌসুমেই লিভারপুল ছেড়ে ফ্রি ট্রান্সফারে তুরস্কে পাড়ি জমান ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। ইংলিশ ক্লাবটির হয়ে নয় বছরে ২৫৭ গোল করা সালাহকে নিয়ে গুঞ্জন ছিল, তিনি হয়তো সৌদি আরবে পাড়ি জমাবেন। 


তবে শেষ পর্যন্ত সপ্তাহে ২ লাখ ৮০ হাজার পাউন্ড বেতনে দুই বছরের চুক্তিতে তুরস্কের ক্লাবটিতেই যোগ দেন মিশরীয় রাজা।


ত্রাবজোনস্পোরের হয়ে এটি ছিল সালাহর তৃতীয় ম্যাচ। ঘরোয়া লিগে এর আগে কাসিমপাশার বিপক্ষে বদলি হিসেবে নেমেছিলেন। আর ফেরেনৎসভারোসের বিপক্ষে ইউরোপা লিগ প্লে-অফের প্রথম লেগে শুরুর একাদশে থাকলেও দল হেরে যায়।


তবে বাসেকসেহিরের বিপক্ষে ম্যাচে শুরু থেকে খেলার সুযোগ পেয়েই যেন নিজের চেনা রূপে ফিরলেন সালাহ। ম্যাচের অষ্টম মিনিটে প্রতিপক্ষ গোলকিপার মুহাম্মদ শেনগেজারের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দারুণ গোলে দলকে এগিয়ে দেন তিনি।


এরপর এলদর শমুরোদভের পেনাল্টি গোলে সমতায় ফেরে বাসেকসেহির। তবে দ্বিতীয়ার্ধে তৃতীয় মিনিটে এরপর ১০ গজ দূর থেকে প্রথম স্পর্শেই কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে দলকে আবার এগিয়ে দেন সালাহ।


ম্যাচ শেষের ১১ মিনিট আগে ডি-বক্সে ডাইভ দেওয়ার অভিযোগে হলুদ কার্ড দেখেন অভিজ্ঞ তারকা। পরে যোগ করা সময়ে প্রায় ৪৫ গজ দূর থেকে ফাঁকা জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করার উপলক্ষ তৈরি করেন। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়।


এর আগে আরও একবার বল জালে পাঠান সালাহ। তবে সেটি বাতিল হয়ে যায় আক্রমণের শুরুতে এক ফাউলের কারণে। যে কারণে হ্যাটট্রিক পাওয়া হয়নি তারকা ফরোয়ার্ডের। তবে দলের জয়ে জোড়া গোল করে তিনিই পান ম্যাচ সেরার স্বীকৃতি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম