ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অভিযান টের পেয়ে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় সাজ্জাদ

#

নিজস্ব প্রতিনিধি

০৫ ডিসেম্বর, ২০২৪,  8:56 PM

news image

অভিযান টের পেয়ে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে গেছেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন। এসময় তার ছোড়া গুলিতে আহত হয়েছেন দুইজন। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (৫ ডিসেম্বর) রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাজ্জাদের স্ত্রী, দুই যুবকসহ তিনজনকে আটক করা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জোড়া খুনসহ ১০ মামলার আসামি সাজ্জাদকে ধরতে রাতে নগরীর অক্সিজেন এলাকা অভিযানে যায় আইনশৃঙ্খলাবাহিনী।  এসময় টের পেয়ে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান সাজ্জাদ। তার ছোড়া গুলিতে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাবেদ ও সিটি ব্যাংকের একটি এটিএম বুথের নিরাপত্তাকর্মী কাজল কান্তি দে গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থলে পুলিশের সোয়াট টিম আসলেও সাজ্জাদকে পাওয়া যায়নি। এব্যাপারে নগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) রইছ উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অক্সিজেন এলাকার একটি বাসায় তাকে ধরতে পুলিশ অভিযানে গেলে তিনি গুলি ছুড়ে পালিয়ে যান। তার ছোড়া গুলিতে দুজন গুলিবিদ্ধ হন। এদিকে, সন্ত্রাসী সাজ্জাদ ধরা না পড়ায় নগরের বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও, পাঁচলাইশ ও হাটহাজারীর বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে। এর আগে গত ১৭ জুলাই চান্দগাঁও থানা পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করলেও পরের মাসে তিনি জামিনে বেরিয়ে আসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম