ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

অব্যবস্থাপনায় বিশ্ব চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ: জিএম কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২২,  7:47 PM

news image

সোমবার উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার চাপায় ৫ জন ও পুরান ঢাকায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। শোকবার্তায় ক্ষোভ প্রকাশ করে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, এমন হৃদয়বিদারক মৃত্যু মেনে নেয়া যায় না। ভারি ও ঝুঁকিপূর্ণ কর্ম এলাকা সংরক্ষিত থাকার কথা। কার অবহেলায় ঝুঁকিপূর্ণ স্থানটি সংরক্ষণ করা হয়নি তা খতিয়ে দেখে, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অপরদিকে, প্রতিবারই অগ্নিদগ্ধ হয়ে অসংখ্য মানুষের করুন মৃত্যু হচ্ছে। গতকালও ৬টি তাজা প্রাণ আগুনে পুড়ে মারা গেলো, কারো যেনো দায় নেই। ক্ষোভ প্রকাশ করে বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, বাংলাদেশ যেন অব্যবস্থাপনার স্বর্গরাজ্য। মনে হচ্ছে, জরিপে অব্যবস্থাপনায় বিশ্ব চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। প্রতিদিনই অবহেলা আর অব্যবস্থাপনায় অসংখ্য মায়ের কোল খালি হবে এটাই যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনা এখন দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে তা সড়ক পথে হোক, নৌপথে হোক কিংবা শিল্প কারখানায় হোক অথবা যেকোন জনসমাগম স্থলেই হোক। এভাবে চলতে পারে না, এভাবে চলতে দেয়া যায় না। দুটি দুর্ঘটণার তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে। কোন দায়মুক্তি নয়, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এদিকে, সোমবার উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার চাপায় ৫ জন ও পুরান ঢাকায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম