ঢাকা ২৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে চোর ধরে গণপিটুনি, নিহত ২ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর এবার জাতীয় নারীশক্তির নতুন কমিটি রাজউকের সেবায় নতুন গতি, ৭ মাসে প্রায় ১১ হাজার আবেদন ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন দেশে স্বর্ণের দামে বড় পতন যাত্রীদের জন্য খুলে দেওয়া হলো সিডনির নতুন আন্তর্জাতিক বিমানবন্দর

অবৈধ দখল বরদাস্ত করা হবে না: মেয়র আতিক

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২২,  8:48 PM

news image

রামচন্দ্রপুর খাল উদ্ধারে রাজধানীর মোহাম্মদপুরে উচ্ছেদ অভিযান চলছে। ঘটনাস্থলে উপস্থিত থেকেই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) এই অভিযানের তৃতীয় দিন চলছে। অভিযানে থাকা মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রশাসন ও স্থানীয়দের কাছ থেকে যেরকম সহায়তা এসেছে প্রতিটি এলাকায় এমন সহায়তা পেলে ঢাকা শহরের দখল হওয়া প্রত্যেকটি খাল উদ্ধার করা সম্ভব।

যারা অবৈধভাবে বিভিন্ন খাল দখল করে রেখেছে তাদেরকে কোনও বৈধ নোটিশ দেয়া হবে না। তিনি আরও বলেন, এসব খাল কারো ব্যক্তি মালিকানাধীন নয়, জনগণের খাল জনগণের কাছেই ফিরিয়ে দেয়া হবে। ঢাকা শহরের যত জায়গা অবৈধভাবে দখল করা হবে, ওইসব জায়গা উদ্ধারের পাশাপাশি তৈরি করা স্থাপনা গুড়িয়ে দেয়া হবে। অবৈধ দখল বরদাস্ত করা হবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম