ঢাকা ০৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারের তিনটি ইউনিয়ন অন্তর্ভুক্ত হবেনা কেরানীগঞ্জের সাথে সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন

অবশেষে হজযাত্রীদের বিমানভাড়া কমানোর নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ, ২০২৩,  4:28 PM

news image

চলতি বছর হজযাত্রীদের বিমানভাড়া যৌক্তিকভাবে কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বছর প্রত্যেক হজযাত্রীর জন্য বিমানভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা নির্ধারণ করা হয়। বেশি ভাড়া নির্ধারণ করায় এনিয়ে ব্যাপক সমালোচনা হয়। পরে হজ প্যাকেজ সংশোধন করতে ধর্ম মন্ত্রণালয় ও হজ সংশ্লিষ্টদের দুই দফায় লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এমনকি গত ১২ মার্চ হজের খরচ কমাতে হাইকোর্টে রিট করা হয়। এরপর গত ১৫ মার্চ হজ প্যাকেজের খরচ কমানোর জন্য সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে মৌখিক নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালককে ভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা থেকে কমিয়ে দেড় লাখ টাকা করার সুপারিশ করা হয়। এদিকে পবিত্র হজ পালনে নিবন্ধনের সময়সীমা ২১ মার্চ পর্যন্ত বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ নিয়ে চারবার বাড়ানো হলো চলতি মৌসুমে হজযাত্রীদের নিবন্ধনের সময়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম