ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমকে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্ব টিকিয়ে রাখতে কৌশলগত লড়াইয়ে হামাস যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় বাংলাদেশ: রাশেদুল হক টানা তৃতীয় দফায় ৭৬৯৮ টাকা কমল স্বর্ণের দাম স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি, আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩ পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

অবশেষে গেরো খুলতে পেরে উচ্ছ্বাস মেসির

#

স্পোর্টস ডেস্ক

২১ নভেম্বর, ২০২১,  8:23 PM

news image

প্যারিসে পা রেখেছেন বেশ কয়েক মাস হয়ে গেল। তবে, ফরাসি লিগে এতদিন গোলশূন্য ছিলেন পিএসজি তারকা লিওনেল মেসি। অবশেষে নিজের প্রথম গোলের দেখা পেলেন আর্জেন্টাইন তারকা। লিগ ওয়ানে প্যারিসের হয়ে গোল করে দারুণ উচ্ছ্বাসিত রেকর্ড ছয় বারের বর্ষসেরা ফুটবলার। নিজেদের মাঠে গতকাল শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচটিতে নঁতের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে পিএসজি। কিলিয়ান এমবাপের গোলে শুরুতেই এগিয়ে যায় প্যারিসের ক্লাবটি। কিন্তু, দ্বিতীয়ার্ধে সমতা টানেন কোলো মুয়ানি। অবশ্য অতিথিরা সমতা টানার অল্প কিছুক্ষণ পর তাদের আত্মঘাতী গোলে আবারও এগিয়ে যায় পিএসজি।

শেষ দিকে গোল করে বড় জয় নিশ্চিত করেন মেসি। গত আগস্টে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখান মেসি। কিন্তু, ফরাসি লিগে গোল পেতে তাঁর এত দিন লেগে গেল। তাই তো কাল ম্যাচের পর গোল করার আনন্দ ফুটে উঠল মেসির মুখে। নিজের ষষ্ঠ ম্যাচে এসে পিএসজির জার্সিতে লিগে প্রথম গোল পেলেন আর্জেন্টাইন তারকা। আমাজন প্রাইমে ম্যাচ শেষের সাক্ষাৎকারে মেসির কথা, ‘আমি খুশি। আমরা গোলের অনেক সুযোগ পেয়েছি, কিন্তু ওদের গোলকিপার দারুণ দক্ষতায় কয়েকটি গোল বাঁচিয়েছে। কিন্তু, আমরা জয় না পাওয়ার ভয় করিনি, শেষ পর্যন্ত জিতেছি। প্রথম গোলটা করতে পেরে ভালো লাগছে। তা-ও পার্ক দে প্রিন্সেসে, আমাদের সমর্থকদের সামনে। অবশ্য চ্যাম্পিয়নস লিগে গোল পেয়েছি আমি, তবে লিগে গোল করতে উন্মুখ ছিলাম। মেসি গোল পাওয়ায় খুশি পিএসজি কোচ পচেত্তিনোও। তিনি বলেন, ‘হ্যাঁ, এটা (মেসির গোল পাওয়া) গুরুত্বপূর্ণ ছিল। তবে, ম্যাচে আমাদের আরও গোল পাওয়া উচিত ছিল। (নাভাসের লাল কার্ডের পর) খেলোয়াড়েরা নিজেদের দৃঢ়তা দেখিয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম