ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

অবশেষে কারামুক্ত হলেন রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২৩,  10:52 PM

news image

অবশেষে সাড়ে চার মাস পর কারামুক্ত হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকাল ৪টার দিকে ঢাকার কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। জেলগেটে রিজভীকে ফুল দিয়ে স্বাগত জানান তার সহধর্মিণী আরজুমান আরা বেগমসহ বিএনপির কয়েক শ নেতাকর্মী। এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী প্রমুখ। এর আগে, বিএনপির ১০ ডিসেম্বরের ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ওইদিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ প্রায় সাড়ে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এরপর সম্প্রতি রিজভী জামিন পান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম