ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

অবরোধেও চলবে ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা

#

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২৩,  10:37 AM

news image

বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দলগুলোর ডাকা তিনদিনের অবরোধেও ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলবে। তবে কোনো প্রার্থী ঢাকায় আসতে না পারলে তার বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার (৩০ অক্টোবর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খান এ তথ্য জানান। তিনি বলেন, ১৭তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা শেষ করতে এমনিতেই অনেক সময় লেগেছে। এ অবস্থায় মৌখিক পরীক্ষা স্থগিত করা হলে ফল প্রকাশের কাজ পিছিয়ে যাবে। তাই অবরোধ চললেও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। অবরোধে কোনো প্রার্থী ঢাকায় আসতে না পারলে তার ক্ষেত্রে কী করা হবে জানতে চাইলে এনামুল কাদের খান বলেন, যদি কেউ আসতে না পারেন তাহলে পরে তার পরীক্ষা আয়োজনের বিষয়ে বিবেচনা করা হবে। এক্ষেত্রে অবশ্যই যথাযথ কারণ দেখাতে হবে। গত ২৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে এ পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত মৌখিক পরীক্ষা চলবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম