ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

অফিসার পদে নিয়োগ দেবে জনতা ব্যাংক

#

২৩ ডিসেম্বর, ২০২১,  1:28 PM

news image

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক লিমিটেড চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০২০ সালভিত্তিক ৩১২টি শূন্য পদে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অফিসার রুরাল ক্রেডিট (আরসি)

পদের সংখ্যা: ৩১২

বেতন ও সুযোগ-সুবিধা

 ১৬,০০০-৩৮,৬৪০ টাকা স্কেলে বেতন প্রদান করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষাগুলোর কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না। আবেদনকারী প্রার্থীর বয়স ২১ থেকে সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ২১ থকে ৩২ বছর। বয়সের ক্ষেত্রে গত বছরের ২৫ মার্চ শেষ দিন গণনা করতে হবে।

আবেদনের শেষ তারিখ

আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। তবে ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহ করা যাবে ২৬ জানুয়ারি পর্যন্ত।

আবেদন ফি

আবেদন ফি ২০০ টাকা। ডাচ্‌–বাংলা লিমিটেডের পেমেন্ট গেটওয়ে রকেটের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। এ সময় জব আইডি নম্বর প্রদান করতে হবে। জব আইডি নম্বর ১০১৫০।

আবেদন যেভাবে

আবেদন করা যাবে অনলাইনে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে। আবেদনের পদ্ধতি ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম