ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

অনৈতিকতার বিরুদ্ধে জিরো টলারেন্স: মানিকগঞ্জের ঘটনায় কঠোর অবস্থানে আনসার ও ভিডিপি

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি, ২০২৬,  12:29 PM

news image

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্তব্যরত ২ জন অঙ্গীভূত আনসার সদস্যের বিরুদ্ধে আনীত শ্লীলতাহানির অভিযোগের বিষয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে। প্রাথমিক তদন্তের প্রেক্ষিতে এটি স্পষ্ট যে, অভিযুক্তদের এই অনৈতিক ও নিন্দনীয় কর্মকাণ্ড সম্পূর্ণ ব্যক্তিগত অপরাধ এবং এর দায়ভার কোনোভাবেই বাহিনীর প্রাতিষ্ঠানিক আদর্শ বা শৃঙ্খলার ওপর বর্তায় না। অভিযোগ পাওয়ামাত্রই সংশ্লিষ্ট সদস্যদের দায়িত্ব থেকে স্থায়ী বহিষ্কারসহ বিভাগীয় তদন্ত ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনার  ন্যায়বিচার নিশ্চিতে বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে।  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনগণের আস্থা ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অনৈতিক ও মানবাধিকার পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণে বাহিনী সর্বদা আপসহীন। -প্রেস বিজ্ঞপ্তি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম