ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই : কামরুল

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মে, ২০২৩,  10:46 PM

news image

সাধারণ মানুষের ওপর বিএনপির আস্থা নেই, তাদের আস্থা বিদেশিদের ওপর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম। শনিবার (৬ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। কামরুল বলেন, বাংলাদেশের অর্জনগুলোকে ধূলিসাৎ করার জন্য বিএনপি এখন ষড়যন্ত্র করছে। তারা বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা কোনো কিছুই মানে না। সাধারণ মানুষের ওপর তাদের আস্থা নেই, তাদের আস্থা বিদেশিদের ওপর। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অজুহাতে বিএনপির ছলে বলে কৌশলে ক্ষমতায় আসতে চায়। কিন্তু অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই। আওয়ামী লীগের এই নেতা বলেন, শেখ হাসিনার সরকারের নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ওপর কোনো হস্তক্ষেপ করা হবে না। কমিশন স্বাধীনভাবে কাজ করবে। আহসান উল্লাহ মাস্টারকে হত্যা বিষয়ে কামরুল বলেন, ২০০৪ সালে আহসান উল্লাহ মাস্টারকে হত্যার প্রতিবাদে রাস্তায় নামলে বিএনপি-জামায়াত আমাদের ওপর অত্যাচার চালায়। তারপরেও আমরা মাস্টার হত্যার সঠিক বিচার পাইনি। হত্যা মামলায় হাইকোর্টের রায়ে ৬ জনের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে আর ১১ জনকে দেওয়া হয়েছে বেকসুর খালাস। তবে আসামিপক্ষ আপিল করেছে, আশা করছি দ্রুতই শুনানি অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম