ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

অনির্দিষ্টকালের জন্য রংপুর-নীলফামারী রুটে বাস চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

৩০ নভেম্বর, ২০২৫,  5:02 PM

news image

বাস শ্রমিকদের আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শ্রমিক নেতাকে নির্যাতনের প্রতিবাদে রংপুর বাস-মিনিবাস মালিক সমিতির অধীনে নীলফামারীর সব রুটে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘোষণা দেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম। ঘোষণা অনুযায়ী আজ রবিবার সকাল থেকে রংপুর থেকে নীলফামারী-সৈয়দপুর-কিশোরগঞ্জ-জলঢাকা-ডিমলা-ডোমার রুটে সব বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকাগামী বাস এবং দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা সমিতির বাস চলাচল স্বাভাবিক আছে।

জানা যায়, কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া বাস শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির দপ্তর সম্পাদক সফিকুল ইসলামের সঙ্গে শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির কয়েকজন নেতাকর্মী তাকে শারীরিকভাবে নির্যাতন ও লাঞ্ছিত করেন। স্থানীয়রা আহত সফিকুলকে উদ্ধার করে এবং পরে বিষয়টি জেলা শ্রমিক ইউনিয়নের নেতাদের জানানো হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত রংপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির অধীনে চলাচলকারী সব বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নীলফামারী জেলা শ্রমিক ইউনিয়ন। বাস চলাচল বন্ধ থাকায় নীলফামারী ও আশপাশের রুটে যাত্রীদের ভোগান্তি বেড়েছে; অনেককে বিকল্প পরিবহন ব্যবহার করতে হচ্ছে।

সৈয়দপুরের বাসিন্দা আজগর আলী বলেন, ডাক্তার দেখানোর জন্য রংপুর যাবো। সকাল সাড়ে ১০টায় ডাক্তারের সিরিয়াল রয়েছে। সৈয়দপুর-নীলফামারী রুটের বাস বন্ধ, তাই রংপুরগামী দিনাজপুরের বাসের অপেক্ষায় আছি। একই অভিজ্ঞতার কথা জানান সোবহান ইসলাম, জাহানারা বেগম, রুমা আক্তারসহ রংপুরমুখী আরও যাত্রীরা। অন্যদিকে, এই পরিস্থিতিতে রংপুর অঞ্চলের পরিবহন খাতে অস্থিরতা তৈরি হয়েছে। শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, মালিক সমিতির পক্ষ থেকে শ্রমিকদের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া এবং শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্য পাওনা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলেও তারা দাবি করেন। বাস শ্রমিক আনারুল ইসলাম বলেন, আমরা বাসে কাজ করে জীবিকা নির্বাহ করি। কিন্তু মালিক সমিতি আমাদের এভাবে নির্যাতন করলে কীভাবে কাজ করবো? শ্রমিক নির্যাতনের বিচার চাই। নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, আমাদের শ্রমিক নেতাকর্মীদের ওপর হামলা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। সঠিক বিচার না হওয়া পর্যন্ত রংপুর বাস মিনিবাস মালিক সমিতির সব বাস নীলফামারী দিয়ে চলতে দেব না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম