ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন জুয়ায় হেরে কৃষকের আত্মহত্যা

#

১৯ মে, ২০২৫,  5:26 PM

news image

নাটোরের সিংড়ায় গোলাম হোসেন ওরফে বাটুল (৫২) নামে এক কৃষকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের পরিবারের দাবি, অনলাইন জুয়ায় লাখ টাকা হেরে আত্মহত্যা করেছেন তিনি। সোমবার ভোরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াস চকপাড়ার ওই কৃষকের বাড়ির পাশের একটি আম গাছ থেকে বাটুলের লাশটি উদ্ধার করা হয়। নিহত কৃষক বাটুল ওই গ্রামের কছিমদ্দিনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য তারেক হোসেন দুলাল বলেন, ‘কৃষক বাটুল মাঝে মাঝে জুয়া খেলতেন। কিছুদিন ধরে তিনি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন। জুয়ায় লাখ টাকা হেরে বাসায় ফিরলে বউয়ের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে বউ তার বাপের বাড়িতে চলে যায়। জুয়ায় টাকা হেরে ও বউয়ের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাগ এবং ক্ষোভে রাতের যে কোনো সময় আত্মহত্যা করেন তিনি।’ সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম