ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

অটোরিকশায় বাসের ধাক্কায় প্রাণ গেল ২ ভাইয়ের

#

নিজস্ব প্রতিনিধি

০৯ আগস্ট, ২০২৫,  5:39 PM

news image

বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন নিহতদের দুই মামাসহ তিনজন। নিহতরা হলেন- শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের হজরত আলীর ছেলে মো. আকাশ (২৫) ও মো. আরিফ (২১)। আহতরা হলেন- একই গ্রামের মৃত আমজাদ সরকারের ছেলে হায়দার আলী (৫০) ও আবদুল আজিজ (৩৮) এবং আবদুল বারীর ছেলে মো. পলাশ (৩৫)। শুক্রবার (৮ আগস্ট) মধ্যরাতে উপজেলার মাঝিরা ইউনিয়নে প্রয়াস স্কুলের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ এ তথ্য জানিয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে বগুড়া শহর থেকে একটি অটোরিকশা শেরপুর উপজেলার দিকে যাচ্ছিল। রাত ১২টা ২০ মিনিটে অটোরিকশাটি প্রয়াস স্কুলের সামনে পৌঁছালে বিপরীতমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে আকাশ নামে একজন নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত চারজনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসক আকাশের ছোট ভাই আরিফকে মৃত ঘোষণা করেন। আহতরা চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীদের ধারণা, আহত পলাশ অটোরিকশার চালক ছিলেন। ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। বাসটি দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম