ঢাকা ০৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কাল তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রোজায় নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ সিলেট টেস্ট: বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ অজানা উৎস থেকে ফের ড্রোন হামলা, বন্ধ ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্র ঢাকায় অভিযানে গ্রেফতার ৫৪১ এশিয়ার পুঁজিবাজারে স্বস্তির আভাস, শক্তিশালী হচ্ছে ডলার মজুরি বোর্ডের দ্বিতীয় সভা বেলা ১১টায় যুদ্ধবিরতি ভেঙে ইয়েমেনে রক্তক্ষয়ী সংঘাত, ২৪ ঘণ্টায় নিহত অর্ধশতাধিক

ঢাকায় অভিযানে গ্রেফতার ৫৪১

#

নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০২৬,  11:18 AM

news image

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৮ টি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২৪ জন, লালবাগ বিভাগ ৬১ জন, ওয়ারী বিভাগ ৬৭ জন, মতিঝিল বিভাগ ৬০ জন, তেজগাঁও বিভাগ ৭৭ জন, মিরপুর বিভাগ ১৪৯ জন, গুলশান বিভাগ ৫৩ জন,

উত্তরা বিভাগ ৪৯ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে ১ টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৪৬৪২পিস ইয়াবা, ৪টি বিলাসবহুল গাড়ি, ১টি প্রাইভেট কার, ১টি অটোরিকশা, ৪টি মোবাইল ও নগদ ১২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

রবিবার (৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম