ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

'স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দায়িত্ব সব দলের'

#

নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর, ২০২২,  3:54 PM

news image

স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে শুধুমাত্র সরকারি দলের দায়িত্ব নয়, এ দায়িত্ব কিন্তু সব দলের বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (৩ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ স্বচ্ছ ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন চায়। স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে শুধুমাত্র সরকারি দলের দায়িত্ব নয়, এ দায়িত্ব কিন্তু সব দলের আছে।

যারা এই নিয়ে বক্তব্য রাখছেন আশা করি তাদের সেই বক্তব্যগুলো যারা সংঘাতময় পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালায় বিএনপিসহ তাদের কানে পৌঁছাবে এবং একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন করার ক্ষেত্রে তারা সহায়তা করবে। তিনি বলেন, এটি নতুন নয়। যুক্তরাষ্ট্রের অন্যান্য যারা রাষ্ট্রদূত ছিলেন, তারাও এ নিয়ে কথা বলেছেন এবং অন্যান্য দেশের রাষ্ট্রদূতরাও এ নিয়ে কথা বলেন। আমরাতো তাদের সঙ্গে একমত। আমরাও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন চাই। তাদের সঙ্গে তো আমাদের কোন দ্বিমত নেই। বিদেশি রাষ্ট্রদূতদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করার বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। বিদেশি রাষ্ট্রদূতরা অবশ্যই পরামর্শ দিতে পারেন কিন্তু সেই পরামর্শ যেন কখনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মতো না হয়। একইসঙ্গে কূটনৈতিক শালীনতা যেন লঙ্ঘন না হয়। তারা যে কথাগুলো বলছেন, আমরাও তাদের সঙ্গে শতভাগ একমত, সে ধরনের নির্বাচনই আমাদের নেত্রী করতে চান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম