ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন ফুটবল দলকে ডিএনসিসি পক্ষথেকে সংবর্ধনা এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

'নৌকা বঙ্গবন্ধুর মার্কা, জননেত্রী শেখ হাসিনার মার্কা'

#

২০ ডিসেম্বর, ২০২৩,  9:21 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: ১১৪, পটুয়াখালী-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব বলেছেন, 'নৌকা শান্তির প্রতীক, উন্নয়নের প্রতীক,আদর্শের প্রতীক। নৌকা বঙ্গবন্ধুর মার্কা, শেখ হাসিনার মার্কা।' বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বুধবারিয়া বাজার উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, 'আমরা যারা আওয়ামী লীগ করি তারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি করি। সেই আদর্শ হলো বঙ্গবন্ধুর নৌকা। 'নৌকার' বাইরে আওয়ামী লীগের আর কোন মার্কা নেই।' উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন'র সভাপতিত্বে উঠান বৈঠকে নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মহিববুর রহমান মহিব বলেন, 'করোনা সংক্রমণের সময় দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমি জীবন বাজি রেখে আপনাদের দ্বারে দ্বারে গিয়ে সাধ্যমত খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি। আমার সময় কলাপাড়ায় শালিশ বাণিজ্য, দখল বাণিজ্য, চাঁদাবাজি, সন্ত্রাস ছিলনা। আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে আপনাদের পাশে ছিলাম বিধায় দল আমাকে আবারও আপনাদের খেদমতের জন্য মনোনয়ন দিয়ে পাঠিয়েছে। সুতরাং নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করে উন্নয়নের ধারাবাহিকতা রাখার জন্য ভোটারদের প্রতি অনুরোধ করেন তিনি। অধ্যক্ষ মহিব বলেন, 'আওয়ামী লীগের ছায়াতলে বার বার এমপি, প্রতিমন্ত্রী হয়ে মাহবুবুর রহমান নৌকার বিপক্ষে গিয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন। উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ মোতালেব তালুকদার, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ মঞ্জুরুল আলম, মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আঃ মালেক আকন, ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি হায়দার আলী ফকির, কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার, ডালবুগঞ্জ ইউনিয়ন মহিলা নেত্রী বেবী নাজনীন, মহিপুর থানা ছাত্রলীগ সভাপতি শোয়েবুর রহমান শোয়েব, মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় মানুষের ব্যাপক উপস্থিতি উঠান বৈঠক এলাকাকে জন সমুদ্রে পরিণত করে।  পরে একই দিন সন্ধ্যায় কুয়াকাটা পৌর আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট প্রদানের জন্য ভোটারদের আহ্বান জানান অধ্যক্ষ মহিব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম