ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

'দেশে আরও ৩৮টি মেডিকেল কলেজের অনুমোদন দেয়া হয়েছে'

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২২,  4:33 PM

news image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য দেশে ৩৮টি মেডিকেল কলেজের অনুমোদন দেয়া হয়েছে। সরকার মা ও শিশু মৃত্যু হার কমাতে কাজ করছে। বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ৫ম স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নের ফলে আমাদের গড় আয়ু ৭৩ বছরে উন্নীত হয়েছে। সর্বোপরি স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। কর্মশালায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম