ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আটক ২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮ ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু আজ চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে জাস্টিন ট্রুডো আজ ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল টেস্ট চ্যাম্পিয়নশিপে ১১ পয়েন্ট হারাল পাকিস্তান

রাঙামাটির কাপ্তাইয়ে গোলাগুলিতে নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জানুয়ারি, ২০২৩,  4:47 PM

news image

রাঙামাটির কাপ্তাইয়ে পাহাড়ের দুই আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্রাট (৩২) নামে একজন নিহত হয়েছে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গংগ্রিছড়া এলাকায় বুধবার (২৫ জানুয়ারি) বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস (সন্ত লারমা) ও মারমা ন্যাশনাল পার্টির (এমএলপি- স্থানীয় ভাষায় মগ পার্টি) মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটে। এতে নিহত সম্রাট জেএসএস-এর সদস্য। 

ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল দল বুধবার রাত ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির  লাশ উদ্ধার করে চন্দ্রঘোনা থানায় নিয়ে যায়। আজ বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে। রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা বলেন,

৪ নং ওয়ার্ডের ইউপি সদস্যের মাধ্যমে  গংগ্রিছড়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জেএসএস ও মগ পার্টির গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম