ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

‘২০২৪ সালেই বিয়েটা করে ফেলব’

#

বিনোদন ডেস্ক

২১ জানুয়ারি, ২০২৪,  11:12 AM

news image

কলকাতার জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ৷ তার সময়ের অনেকেই বিয়ে করে সংসারে মনোনিবেশ করলেও তিনি এখনও সিঙ্গেলই রয়ে গেছেন। এদিকে তার বিয়ের খবর জানতে মুখিয়ে রয়েছেন ভক্তরাও। অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন এই অভিনেতা। কবে বসবেন বিয়ের পিঁড়িতে? বহুবার ভক্তদের এমন প্রশ্নের মুখে মুখে একাধিকবার পড়েছেন রুদ্রনীল৷ ৫০-এর কোটা পেরিয়ে ৫১-তেও ব্যাচেলরই আছেন তিনি। তবে সম্প্রতি বন্ধু পরমব্রতর বিয়েতে গিয়ে বন্ধুকে দেখে নাকি তারও বিয়ের সাধ জেগেছে। আর তাই এবার জানালেন কবে নাগাদ বিয়ে করছেন তিনি। ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে জানালেন, ২০২৪ সালেই বিয়েটা করে ফেলবেন রুদ্রনীল। রুদ্রনীল বলেন, এবার বিয়েটা করেই ফেলব। ২০২৪ সালেই বিয়েটা করব, একথা আপনাদের সকলকে জানিয়ে রাখলাম। পরমটাও বিয়ে করে নিল। আমি,পরম, রাজ কাঞ্চন একটা টিম ছিলাম। রাজ ও কাঞ্চন তো আগেই বিয়ে করেছে। আমি আর পরম একটা জুটি ছিলাম। পরমও বিয়েটা করে নিল এখন আমি দলছুট। ২০২৪ সালেই বিয়েটা করব। এই কথা আপনাদের সবাইকে জানিয়ে রাখলাম৷ তবে কাকে বিয়ে করতে চলেছেন রুদ্রনীল? সেটা জানার জন্য মুখিয়ে রয়েছেন অভিনেতার ভক্তরা৷ এ প্রসঙ্গে অভিনেতা জানান, পাত্রী এখনও ঠিক হয়নি৷ তবে পাত্রীর খোঁজ চলছে। নিজের মনের মতো কাউকে পেলেই বিয়ে করে ফেলব। সূত্র : নিউজ ১৮                                                                                                                        

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম