ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

‘হিন্দুদের ওপর হামলা করে আ.লীগকে দোষী বানাতে চায় একটি অশুভ চক্র’

#

নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর, ২০২২,  8:01 PM

news image

হিন্দুদের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগের হাতে সংখ্যালঘুরা নিরাপদ নয়, এমন বার্তা দিতে চায় অশুভ একটি চক্র। তাই সতর্ক থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (২ অক্টোবর) সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা হামলা চালায় তারা কোনো দলের নয়। তাদের পরিচয় দুর্বৃত্ত। এদের রুখতে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সক্রিয় অবস্থানে রয়েছে। বিরোধী দলকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন, ভোট এলে হিন্দুদের দুয়ারে ভোট চাইতে গেলেও তাদের বিপদে কেন পাশে থাকে না? এসময় সনাতন ধর্মাবলম্বীদের ভয় না পাওয়ার কথাও বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম