ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

‘হাবিবি’ দিয়ে নুসরাতের হ্যাটট্রিক, ভিডিও প্রকাশ্যে

#

বিনোদন ডেস্ক

০৭ নভেম্বর, ২০২১,  7:48 PM

news image

অভিনেত্রী পরিচয়ের পর গায়িকা হিসেবে আলাদা পরিচিতি তৈরি করেছেন নুসরাত ফারিয়া। আজ রবিবার শ্রী ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তার নতুন গান। ‌‌‘হাবিবি’ শিরোনামের গানটির ভিডিওতে তার সঙ্গে নেচেছেন একদল নৃত্যশিল্পী। এসভিএফ প্রকাশিত এটি নুসরাতের তৃতীয় গান। ‘হাবিবি’র কথা লিখেছেন নূর নবী ও সুর করেছেন আদিব কবির। গানটির ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব। নুসরাত ফারিয়া জানিয়েছেন, ‘গানটি পপ অ্যারোবিক ফিউশন। ভিডিওটিও সেভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে। ভিডিওর শুটিং হয়েছে মুম্বাই থেকে প্রায় একশ’ কিলোমিটার দূরে একটি রাজপ্রাসাদে।’ এর আগে এসভিএফের চ্যানেলে ‘পটাকা’ এবং ‘আমি চাই থাকতে’ শিরোনামে গান প্রকাশ করেছিলেন নুসরাত ফারিয়া। সিনেমায়ও প্লেব্যাক করেছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম