ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

‘সৌদিতে টাকার জন্য নয়, জিততে এসেছি’

#

স্পোর্টস ডেস্ক

২৩ নভেম্বর, ২০২৪,  5:06 PM

news image

প্রায় দুই দশক ধরে ইউরোপের ক্লাব ফুটবলের মধ্যমণিদের একজন হয়ে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বর্ণাঢ্য ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের মতো পরাশক্তিদের হয়ে খেলেছেন তিনি। তবে ইউরোপে তার সাফল্যমণ্ডিত অভিযানের ইতি ঘটিয়ে ৩৯ বছর বয়সী এই পর্তুগিজ তারকা এখন খেলছেন এশিয়ার দেশ সৌদি আরবের লিগে। ২০২২ ফুটবল বিশ্বকাপের পর অনেকটা চমক জাগিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন তিনি। 

আল নাসরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো চুক্তি করায় অনেকেই নাক সিঁটকিয়েছিল। সৌদি আরবের লিগে কেন নাম লেখাতে যাবেন পর্তুগিজ তারকা। ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছায় অনেকে এমন বলছিলেন তাকে আর কে দলে ভেড়াবে। তাই টাকার লোভেই সৌদিতে নাম লিখিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। তাকে নিয়ে এমন সমালোচনাই হচ্ছিল তখন। আল নাসরে যাওয়ায় রোনালদোর ক্যারিয়ার শেষ অনেকেই ধরে নেন। তবে সেসব সমালোচককে দারুণ জবাব দিয়েছেন ‘সিআর সেভেন’। মাঠের পারফরম্যান্সের পর এবার মুখেও জবাব দিলেন তিনি।

সৌদি আরবের ফুটবল নিয়ে নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে তিনি বলেছেন, ‘আমি এখানে জিততে এসেছি। লিগকে আরও উন্নত করতে। নিজের লিগ্যাসি রেখে যেতে চাই। এসবই আমি চাই। তারা (সমালোচক) বলেছিল আমি শেষ। এখানে শুধু টাকার জন্যই এসেছি। কিন্তু আবেগটা এখনও আগের মতোই অনুভব করি। তারা সেটি বিশ্বাস করতে চায় না। কিন্তু আমি এখানে জিততেই এসেছি।’

এখন পর্যন্ত নাসরের জার্সিতে ৮৫ ম্যাচ খেলেন গোল করেছেন ৭৪টি। ২০২৩ সালে জিতেছেন আরব চ্যাম্পিয়ন্স কাপ, ফাইনালে তিনি দুটি গোলও করেন। তবে এখনও এএফসি চ্যাম্পিয়ন্স লীগ কিংবা সৌদি প্রো লীগের মতো বড় শিরোপার স্বাদ পাননি পর্তুগিজ তারকা। পেশাদার ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডটি রোনালদো দখলে নিয়েছেন আগেই। পর্তুগাল জাতীয় দল এবং বেশ কয়েকটি ক্লাবের হয়ে এখন পর্যন্ত করেছেন ৯১০ গোল। ৯০০তম গোলের মাইলফলক ছোঁয়ার পর এক হাজার গোল করার স্বপ্নের কথাও জানিয়েছিলেন রোনালদো। আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত আল-নাসরের সঙ্গে চুক্তি রয়েছে তার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম