ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

‘সংস্কার নিয়ে চিন্তা নেই, বাস্তবায়ন করবে জাতীয় সরকার’

#

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২৪,  1:52 PM

news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে। সেই সরকার রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কাজ বাস্তবায়ন করবে। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই।’ আজ শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণফোরামের ৭ম জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, ‘১৫ বছর যেসব দাবি ছিল না, এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা নামছে। এগুলো কারা করছে বুঝতে হবে।’ তিনি বলেন, ‘দেশকে নানা কায়দায় অস্থিতিশীল করার চেষ্টা চলছে। যে ঐক্যে ফ্যাসিস্টদের বিতাড়িত করা হয়েছে সেই ঐক্য ধরে রাখতে হবে।ধর্মের নামে যেসকল ঘটনা ঘটছে, সেগুলো আসল কি না দেখতে হবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘অন্তবর্তীকালীন সরকারের দ্বারা শান্তিপূর্ণ নির্বাচনে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তাই বিএনপি এই সরকারকে সহযোগিতা করছে।’ আমীর খসরু বলেন, ‘সংস্কার নিয়ে চিন্তা করার কোনো কার‍ণ নেই। বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে এবং প্রস্তাবিত ৩১ দফাও বাস্তবায়ন করবে।’  কিছু ধর্মীয় ইস্যু থাকলেও যেভাবে সাম্প্রদায়িক ইস্যু দেখিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, বাংলাদেশ এমন নয় বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম